মতলব উত্তর উপজেলা ভূমি অফিসে এসি ল্যান্ড অফিস কক্ষের সংস্কার কাজের উদ্বোধন

সফিকুল ইসলাম রানা : মতলব উত্তর উপজেলায় ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এর অফিস কক্ষের দীর্ঘদিনের সংস্কার কাজ শেষে শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ সংস্কারকৃত কক্ষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
এ সময় পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব হিল্লোল চাকমা, সাংবাদিক, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সরকারি অফিস মানেই যেন সেবাপ্রার্থীদের আতঙ্ক নয়, বরং আস্থা ও আশ্বাসের জায়গা সেই লক্ষ্যে ভূমি অফিসে সেবার পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। অফিস কক্ষের পরিবেশ, শৃঙ্খলা ও সৌন্দর্য আধুনিক ব্যবস্থাপনায় রূপ দেওয়ার জন্য এটি ছিল একটি প্রয়োজনীয় পদক্ষেপ। ভূমি অফিসের মতো গুরুত্বপূর্ণ দফতরে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ হয়। তাই একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সেবাবান্ধব অফিস কক্ষ প্রয়োজন ছিল বহুদিন ধরে।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা চেষ্টা করছি অফিসের প্রতিটি কাজ আরও কার্যকর করতে। অফিস কক্ষটি দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে জরাজীর্ণ হয়ে পড়েছিল। ইউএনও মহোদয়ের দিকনির্দেশনায় পরিকল্পনা নিয়ে নিজেই উদ্যোগ নিয়ে কাজটি বাস্তবায়ন করি। এখন এ অফিস থেকে সেবা নিতে আসা মানুষ আরও ভালো পরিবেশে সেবা পাবেন।
উল্লেখ্য, অফিস কক্ষে আধুনিক আসবাবপত্র, রং, ফ্যান, বৈদ্যুতিক লাইন এবং শৃঙ্খলিত নথি সংরক্ষণের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি সেবায় দক্ষতা ও স্বচ্ছতা আনতে মতলব উত্তর ভূমি অফিসের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 6




















