পুলিশের বাধা উপেক্ষা করে মনোনয়ন বঞ্চিত এমএ এ হান্নানের অনুসারিদের সড়ক অবরোধ

ফরিদগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে মনোনয়ন বঞ্চিতদের তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাগত রয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল থেকে বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহŸায়ক এম এ হান্নানের অনুসারিরা চাঁদপুর-ল²ীপুর সড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যাÐ এলাকার সড়ক অবরোধ করে।

তারা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এতে ফরিদগঞ্জ-ল²ীপুর সড়কে যানবাহন চলাচলে বিঘœ ঘটে। এসময়ে নেতাকর্মীদের হাতে লাঠিসোঠা দেখা যায়। এসময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।

্এদিকে দুপুরে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলমের নেতৃৃত্বে পুলিশ ও চাঁদপুরের ডিবি পুলিশ বাসস্ট্যাÐ এলাকায় উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করতে অনুরোধ করে নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। যদিও কিছুক্ষণের মধ্যে পুনরায় বিক্ষুব্ধরা সড়ক দখল করে নেয়। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
উল্লেখ্য, চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে মনোনয়ন দিয়েছে দলটি।

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন