ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল বিল সংলগ্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, কোনো ধরণের সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা এবং কৃষিজমির মারাত্মক ক্ষতি করা হচ্ছিল। যার প্রেক্ষিতে তাৎক্ষণিক অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে মাটি কাটার যন্ত্র (ভেকু) সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অব্যাহত থাকবে।

মঙ্গলবার,২৩ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 0

শেয়ার করুন