বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গোলাম নবী খোকনঃ “দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান “এ স্লোগানকে সামনে রেখে মধ্য ইসলামাবাদ ফোরক্বানিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা। বক্তারা আরো বলেন, শিশুদের প্রাথমিক ভিত্তি যদি মজবুত হয়, তাহলে ভবিষ্যতে তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। ধর্ম শিক্ষা যদি তাদের অন্তরে থাকে তাহলে তারা নাস্তিক হবে না। এই সময় অনুষ্ঠানে সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন