বিএনপির কাছে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষই নিরাপদ : বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, শহীদ জিয়া খাল খনন করে কৃষকদের ভাগ্যোন্ননে ভুমিকা রেখেছিলেন। যার ফলে আজ যেমন এদেশের নারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন, তেমনি নিজেদের আর্থসামাজিক কাজেও তারা ভূমিকরা রাখতে পারছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মা-বোনরা যদি বিএনপির ৩১ দফাতে বিশ^াস রেখে বিএনপির প্রতিক ধানের শীষ ভোট দিয়ে সমর্থন ব্যক্ত করেন। তবে আমরা অবশ্যই ৩১দফার ভিত্তিতে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা শুরু হবে। সকলের অধিকার নিশ্চিত করে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর। যার নেতৃত্ব দিবেন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৩ নভেম্বর২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের হরিসভা মন্দিরের সামনে এবং ডুমুরিয়া মোল্লা বাড়িতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ ও উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বিগত সময়ে একটি প্রতিক্রিয়াশীল চক্র আমাদের সনাতন ধর্মালম্বী সম্প্রদায়কে জিম্মিকে বা ব্যবহার করেছে। কিন্তু বিনিময়ে তাদের কোন উপকারে আসেনি। শ্রীকালিয়া হরিসভা মন্দিরে আসতে সড়কের দুর্দশাই তার প্রমাণ করে। বিএনপি ক্ষমতায় আসলে আর ফরিদগঞ্জ উপজেলায় ধানের শীষের বিজয় নিশ্চিত করলে অবশ্যই আপনাদের সকলে দাবি পূরণ হবে। এতদিন যে যাই বলেছে, বিএনপির কাছে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষই নিরাপদ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান পাটওয়ারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য খলিলুর রহমান মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির পাটোয়ারী,সাবেক যুগ্ম আহŸায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক টুটুল পাটোয়ারী,সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহŸায়ক সেলিম রাঢ়ী,সাবেক যুগ্ম আহŸায়ক হারুন পাঠান, পৌর যুব দলের সাবেক যুগ্ম আহŸায়ক পেয়ার আহমেদ, পৌর যুবদল নেতা শাওন পাঠান, যুবদল নেতা শফিকুল আমিন স্বপন।

২৩ নভেম্বর ২০২৫ খ্রি.

 

Views: 0

শেয়ার করুন