ফরিদগঞ্জে ইউপি সদস্যকে অপহরণের ৭ঘন্টা পর রাস্তায় ফেলে রেখে যায় অপহরণকারীরা

ফরিদগঞ্জ প্রতিনিধি ধ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য শরীফ হোসেন পাটওয়ারী অপহরণের শিকার হওয়ার পর রাস্তা থেকে উদ্ধার হয়েছেন।

তিনি উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য। গতকাল চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে গেলে কোর্ট প্রাঙ্গন থেকে ৮/ ৯ জন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

অপহরণের পর শরীফ হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে জানা গেছে। ঘটনার পরপরই তাকে উদ্ধারের চেষ্টা করলেও কোন খোজ পাওয়া যায় নি। রাত আটটায় তাকে রাস্তায় পেলে রেখে যায়, তখন স্থানীয়রা উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়।

শরীফ পাটওয়ারী বলেন, ” আমাকে চাঁদপুর কোর্ট প্রাঙ্গন থেকে তুলে নিয়ে যাওয়ার পর একমাঠে নিয়ে শারীরিক নির্যাতন করে। তারা টাকা এবং চেক পাতা চায়। পরে জীবন ভিক্ষা চাই।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 5

শেয়ার করুন