মতলবে ১০ ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

 গোলাম নবী খোকন : মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামের মিয়াজী বাড়িতে ১০ ঘন্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মা এবং ছেলের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ছেলে লনী মিয়া মিয়াজী (৬০) ওই গ্রামের মৃত দুধ মিয়া মিয়াজীর ছেলে এবং মৃত্যুকালে তাঁর মা গোল বাহার এর বয়স ছিল ১০৫ বছর।

এলাকাবাসী জানান, বুধবার দিবাগত রাত ২টায় মায়ের মৃত্যু হয়। মরহুমার জানাজা নামাজের সময় নির্ধারণ ছিল বৃহসম্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ যোহর। কিন্তু যোহর নামাজের আজানের আগেই ছেলেও মৃত্যু বরণ করেন। রাতে মায়ের মৃত্যু এবং দিনে ছেলেও মৃত্যুর খবরে এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, মা গোল বাহার জানুয়ারী মাসের ১৭ তারিখে পা পিছলে পড়ে গিয়ে কোমড়ের হাড় ভেঙ্গে যায়। সেই থেকে তিনি শষ্যাশায়ী ছিলেন। অপর দিকে ছেলে লনী মিয়া মিয়াজী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর কয়েক দিন আগেও চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও চিকিৎসকগণ বাড়ি পাঠিয়ে দেন।

এদিকে বৃহস্পতিবার বাদ জোহর সিপাইকান্দি বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গনে মায়ের জানাজা নামাজ সম্পন্ন হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাদ মাগরিব একই স্থানে ছেলের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মা-ছেলের মৃত্যুর বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও সাংবাদিক গোলাম নবী খোকন বলেন, মা-বাবা, মা-ছেলে বা মেয়ের মৃত্যুর খবর আমরা পত্রিকা বা টেলিভিশনের মাধ্যমে পেয়ে থাকতাম। আজ আমার বাড়ির পাশে, আমারই আত্মীয় স্বজনের মাঝে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। যা আমাদের স্তব্ধ করে দিয়েছে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন