ড. জালালউদ্দিনের ধানের শীষের সমর্থনে বিশাল গণসংযোগ

গোলাম নবী খোকনঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)র নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুরের মতলব (উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ড.  মোঃ জালালউদ্দিনের ধানের শীষ প্রতীকের সমর্থনে ০৪ ফ্রেরুয়ারী বিকালে  মতলব উত্তর  উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ফতেপুর হাইস্কুল সড়ক থেকে শুরু করে বিশাল গণসংযোগ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠেটালীয়া বাজারে  এসে এক পথসভায়  বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম ছারোয়ার মজুমদার।

তিনি বলেন, এবার ধানের শীষের গণজোয়ার, ধানের শীষের বিজয় নিশ্চিত।

এছাড়া বক্তব্য রাখেন  মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমূখ।

ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফায়েল আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরদারের উপস্থাপনায় এ-সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জুবাইদা ইসলাম  জেরিন, বিএনপি নেতা কবির হোসেন মজুমদার, ছাত্র নেতা মহসিন সরকার, মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী জিসান, বিএনপি নেতা  নিজাম উদ্দিন সরকার, ফরহাদ হোসেন, জিসান আহমেদ, বোরহানউদ্দিন প্রধান, মিঠু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশিত : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন