মতলব উত্তরে গজরা বাজারে অস্থায়ী গো-হাট নিয়ে দুই পক্ষের উত্তেজনা

সফিকুল ইসলাম রানা : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে অস্থায়ী গো-হাট বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় হামলার অভিযোগও উঠেছে, সৃষ্টি হয়েছে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া।

সূত্রে জানা যায়, বৈধ ইজারাদার ও ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু গজরা বাজার থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে কাশিম নগর এলাকায় অস্থায়ী গো-হাটের স্থান নির্ধারণ করেন। অন্যদিকে, গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন চিশতী ও তার সমর্থকরা গজরা বাজারে অবস্থিত শিল্পকলা একাডেমির মাঠে জোরপূর্বক গো-হাট বসানোর চেষ্টা করেন।
বিষয়টি ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং এরই মধ্যে মামুন চিশতী ও তার দলবল দ্বারা বৈধ ইজারাদার আরিফুল ইসলাম বাবুর উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
গজরা বাজার এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, এই বাজারে বছরের পর বছর ধরে হাট বসে আসছে, কিন্তু এবার গো-হাট নিয়ে যেভাবে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা আমাদের জন্য অস্বস্তিকর। আমরা চাই শান্তিপূর্ণভাবে হাট চলুক।
কাশিম নগর গ্রামের যুবক আশরাফুল আলম বলেন, যেখানে বৈধ ইজারাদার আছেন, সেখানে আর কারো জোর করে হাট বসানো ঠিক নয়। এতে এলাকায় বিশৃঙ্খলা বাড়বে।
আরেক স্থানীয় নারী, রিনা বেগম বলেন, গো-হাটের জন্য মানুষ আসে আশেপাশের এলাকা থেকে। এই ধরনের মারামারি হলে কেউ আর আসতে চায় না। প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া।
স্থানীয়দের একাংশ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমানে পুরো এলাকায় গো-হাট নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে।
বৈধ ইজারাদার আরিফুল ইসলাম বাবু বলেন, আমি সরকারি নিয়ম মেনে ইজারা নিয়েছি এবং প্রশাসনের অনুমতি নিয়েই কাশিম নগর এলাকায় গো-হাট বসানোর উদ্যোগ নিয়েছি। অথচ মামুন চিশতী ও তার লোকজন জোর করে অন্য জায়গায় হাট বসানোর চেষ্টা করছে এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, আমার হাটের বাউন্ডারি ও খুটি ভেঙে ফেলেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
এ বিষয়ে গজরা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন চিশতির সাথে একাধিক বার যোগাযোগ করো তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, বিষয়টি আমাদের জানা আছে এবং একটি লিখিত অভিযোগও পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, গজরা বাজারের অস্থায়ী গো-হাট নিয়ে ইজারাদারের উপর হামলার খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, ইজারাদার ব্যতীত অন্য কেউ গো-হাট বসাতে পারবে না। ইতোমধ্যে ওসিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রোব বার, ০১ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
![]()

















