মতলব উত্তরে ফলজ গাছ কাটার ঘটনায় সংবাদ সম্মেলন

সফিকুল ইসলাম রানা : মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সাতবাড়িয়া কান্দি গ্রামে ফলজ গাছ কেটে ফেলার প্রতিবাদে এবং দায়ীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার (৪ মে) বিকাল ৫টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দূর্গাপুর সাতবাড়িয়া কান্দি গ্রামের বাসিন্দা মো. আশক আলী ও মো. কাওছার হেলালের পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। তারা অভিযোগ করেন, গত ৩ মে সকাল ৯টায় মো. মোজাম্মেল হক, মুক্তার হোসেন, আবুল কাশেম, মো. জুয়েল রানা ও মো. নাহিদ গং তাদের পারিবারিক ফলের বাগানে হামলা চালিয়ে আম, কাঁঠাল, লিচু, কুল ও বড়ইসহ প্রায় ২০০টি ফলজ গাছ কেটে দেয়।

সংবাদ সম্মেলনে কাওছার হেলাল ও তার ছোট ভাই মো. শরিফ হোসেন বলেন, “আমাদের পরিবারকে পূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে যা এখনো চলমান। আবারও তারা অন্যায়ভাবে আমাদের সম্পত্তি ও ফলজ গাছ নষ্ট করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সকল দায়ীদের গ্রেপ্তার দাবি করছি।”

তারা মতলব উত্তর থানা পুলিশকে ধন্যবাদ জানান, কারণ ঘটনার একদিনের মাথায় দুইজন অভিযুক্ত—মো. জুয়েল ও মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

পরিবারটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, কিন্তু বারবার এমন নির্যাতনের শিকার হচ্ছি। ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করি এবং ২৪ ঘণ্টার মধ্যে দুইজন অভিযুক্ত—মো. জুয়েল ও মুক্তার হোসেনকে গ্রেপ্তার করি। বাকি আসামিদেরও ধরতে অভিযান চলছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

ওসি আরও জানান, “আমরা উভয় পক্ষের বক্তব্য শুনছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। এলাকায় যাতে আর কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি চলছে।”

প্রকাশ :  সোমবার, ০৫ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 2

শেয়ার করুন