শাহরাস্তিতে বালুবাহী ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে বালুবাহী ট্রাকের চাপায় মোঃ রবিউল আলম খোকন (৫৩) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শিবপুর বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় রবিউল সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজি চালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে গাড়িটি তার থেকে কিছুটা সামনে গিয়ে দাঁড়ায়। তাৎক্ষণিক পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে রবিউল ট্রাকের সামনের অংশের নিচে আটকা পড়েন। দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে মৃত উদ্ধার করেন। এতে আরো ২ জন গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা বালুবাহী ট্রাকটি আটক করে রাখে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত সিএনজি চালক মেহেদী হাসান জানান, আমি যাত্রী নামানো ও উঠানোর জন্য দাঁড়িয়ে ছিলাম। এক যাত্রী ভাড়া দেয়ার পর আমি টাকা ফেরত দিচ্ছিলাম। হঠাৎ পিছন দিক থেকে বালুবাহী গাড়িটি এসে আমার সিএনজিকে ধাক্কা দেয়। পরে দেখি রবিউল মিয়া গাড়ির নিচে পড়ে আছেন। দুর্ঘটনায় আমার বুকের উপরের অংশে সামান্য আঘাত লেগেছে। এছাড়া আহত আরও একজন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নিহত রবিউল আলম খোকন স্থানীয় দোয়াভাঙ্গা বাজারের জাহাঙ্গীর হোটেলের পাশের “মালিয়া এন্ড মুহাত ফ্যাশন হাউজ”-এর সত্ত্বাধিকারী।

প্রকাশিত : রোববার, ২৪ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 3

শেয়ার করুন