মতলব উত্তরে ৩২০ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তরে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমা বেগম (৩০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড় হলদিয়া গ্রাম থেকে তাকে আটক করে পরে থানা পুলিশের হেফাজতে সোপর্দ করে।
আটকের সময় তার বসতঘরের ভেতর থেকে ৩২০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১৮ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মতলব উত্তর থানায় এফআইআর নং-৯ ও জিআর নং-৯ (তারিখ ৫ জানুয়ারি ২০২৬) মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশিত/ বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
Views: 0





















