মেঘনায় কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ জাল-চাঁই ধ্বংস ও জাগ উচ্ছেদ

সফিকুল ইসলাম রানা :  অবৈধ মাছ শিকার ও পোনা নিধন বন্ধে বশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে মঙ্গলবার (০৬ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর নাসিরারচর, বোরচর, বাহাদুরপুর, দশানী ও এখলাশপুর এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৫০টি রিংচাঁই, ৪টি চরঘেরা/গছি জাল এবং প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব অবৈধ মাছ ধরার সরঞ্জাম ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি নদীতে স্থাপিত ২টি জাগ উচ্ছেদ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. রুহুল।

অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, মেঘনা নদী দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক মাছের প্রজনন ক্ষেত্র। কিন্তু কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী অবৈধ জাল ও চাঁই ব্যবহার করে নির্বিচারে পোনা নিধন করছে, যা আমাদের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ এর মাধ্যমে আমরা এসব অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

তিনি আরও বলেন, নদীর স্বাভাবিক পরিবেশ ও মাছের প্রজনন রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, অবৈধ জাল ও জাগ ব্যবহারের কারণে শুধু মাছের সংখ্যা কমছে না, একই সঙ্গে নদীর জীববৈচিত্র্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকারের নির্দেশনায় সমন্বিতভাবে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

প্রকাশিত/ বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন