`সাংবাদিকরা জাতির বিবেক, বিগত সময়ে সাংবাদিকরা নানাভাবে নির্যাতিত ও নিপিড়িত হয়েছেন’

মোঃ আনিছুর রহমান সুজন : বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১২দলীয় জোটের নেতা চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ফরিদগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতিবিনিময় করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামীর এই প্রার্থী নিজের নির্বাচনী এলাকা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনী ইশতেহার, নির্বাচন নিয়ে শঙ্কা ও আশার কথা নিয়ে তিনি নানা কথা বলেছেন।

এসময় তিনি বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা দীর্ঘদিন ধরেই ভোট প্রদানে অনিহা ছিলো। ইতেপূর্বে ভোট দিলেও তা কয়েকজন মাত্র। কিন্তু এবছর নারীরা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে। ইতিমধ্যেই আমরা ওই ইউনিয়নে বেশ কয়েকটি উদ্ধুব্ধকরণ সভা করেছি। আমি নিজেও অন্তত তিনটি সভায় অংশ নিয়েছি। আমাদের নারী সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। আজকে আপনাদের আশ^স্ত করতে চাই আগামী ১২ ফেব্রæয়ারির নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোট না দেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসবে। নিজেদের নাগরিক অধিকার আদায়ে ভোট প্রয়োগ করবে।

উল্লেখ্য, বিগত ষাট বছর ধরে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা পীরের অনুরোধকে আদেশ মেনে ভোট দিতে যান না। প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলের চেষ্টায় ইতিপূর্বের দুই একটি নির্বাচনে নারীরা মাত্র স্বল্প কয়েকজনই ভোট দিয়েছেন। এবার পূর্বের চাইকে এই হার উল্লেখযোগ্য হারে বাড়বে বলে প্রত্যাশা করছে।

তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। প্রচারণা শুরুর আগেই নানা ভাবে হুমকি ধমকি দিচ্ছে। বিশেষ করে আমাদের নারী সদস্যদের ক্ষেত্রে এটি বেশি ঘটছে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করেছি। আশাকরি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকলে মিলে এই বাঁধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবো। তিনি বলেন, আমি আমার নির্বাচনকে সামনে রেখে ১২টি পয়েন্ট চিহ্নিত করে কাজ করছি। দ্রত আপনাদের মাধ্যমে তা আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে উপস্থাপন করবো। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। তারা সর্বদা দেশের মানুষের হিতকল্পে কাজ করে চলছে। জাতীয় ভাবে দল ও জোট একটি ইশতেহার ঘোষণা করবে। যা অচিরেই আপনারা জানতে পারবেন। আমি আমার নির্বাচনী এলাকার জন্য কিছু আলাদা চিন্তাভাবনা করেছি। সেটিও অচিরেই লিখিত আকারে সকলের সামনে উপস্থাপন করবো। সাংবাদিকরা জাতির বিবেক, বিগত সময়ে সাংবাদিকরা নানাভাবে নির্যাতিত ও নিপিড়িত হয়েছেন। যার বড়ো উদহারণ হলো দেশের কৃতি ও বরেণ্য সাংবাদিক প্রয়াত রুহুল আমিন গাজী। চাঁদপুরের এই কৃতি সন্তান সাংবাদিকতা করতে গিয়ে নানান ভাবে নির্যাতিত হয়েছেন। শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেছেন। এছাড়া আরো অনেক সাংবাদিকই ফ্যাসিস্টদের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আমরা তথা জামায়াত ইসলামী আল্লাহ চাইলে ক্ষমতায় আসলে কারো অধিকারে হস্তক্ষেপ করবো না। আমরা চাই সাংবাদিকরা সাদাকে সাদা ও কালোকে কালোই বলবে। অর্থাৎ স্বাধীন সাংবাদিককতা প্রসারিত হউক।

মতিবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমীর মাও. ইউনুছ হেলাল, সেক্রেটারী সাখাওয়াত হোসেন, পৌর জামায়াত আমীর মিজানুর রহমান, সেক্রেটারী ফখরুল ইসলাম, চাঁদপুর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী হাসিবুল হাসান প্রমুখ।

প্রকাশিত/ বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন