শাহরাস্তিতে ২শ’ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ২শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) পৌরসভার শ্রীপুর এলাকার ঠাকুর বাজার – মাজার সড়কের বালুর মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ নাথ সহ পুলিশের একটি দল রাতে অভিযান চালায়। ওই সময় জাহাঙ্গীর আলমকে তল্লাশি কালে তার হেফাজতে থাকা ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা।

ওসি জানান, উদ্ধারকৃত ইয়াবা সহ তাকে থানায় নিয়ে আসা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা যায়, আটককৃত জাহাঙ্গীর আলম উপজেলার টামটা গ্রামের শিংয়ের বাড়ির আব্দুল বাছেতের পুত্র।

প্রকাশিত:  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 4

শেয়ার করুন