সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের উপর অর্তকিত হামলা

 গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সংবাদ সংগ্রহের কাজ করতে গিয়ে দুই সাংবাদিক এর উপর অর্তকিত হামলা করেন দুই নব্য বিএনপি নামধারী গালিমখাঁ ভুইয়া বাড়ির ওয়াদুদ ভুইয়া ও সেলিম ভুইয়া। তারা আওয়ামীলীগ শাসনামলে খুব দাপট খাটিয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কে হয়রানি করতেন।

এমনকি (দক্ষিণ তালতলী গ্রামের সংখ্যা লঘুসম্প্রদায়ের মৃত ভগবান চন্দ্র দাসের ছেলে পরেশ চন্দ্র দাসের জমি, বাড়ি ও বিভিন্ন প্রজাতির গাছ জবরদখল করার ব্যাপারে সাংবাদিকদের উপর হামলাকারী ওয়াদুদ ভুইয়া ও সেলিম ভুইয়া গংদের বিরুদ্ধে পরেশ চন্দ্র দাস মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঐ অভিযোগের কোন কার্যকারিতা না থাকায় গত ১৭ জুন ২০২৫ খৃষ্টাব্দে রোজ মঙ্গলবার বিকাল আনুমানিক পাঁচ টায় পরেশ চন্দ্র দাস তার নীজ গ্রামের বাড়ি দক্ষিণ তালতলী মাঝি বাড়িতে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য একটি লাইব ভিডিও প্রকাশ করার পর পরই ওয়াদুদ ও সেলিম ভুইয়া সাংবাদিকদের উপর লাঠি সোটা ও কিলগুষি দিয়ে লাঞ্ছিত করেন ও মোবাইল ফোন, ক্যামরা ছিনিয়ে নেন ও সাংবাদিকদের প্রাননাশের হুমকি দেন এবং সংখ্যা লঘু সম্প্রদায়ের পরেশ চন্দ্র দাসকে হুমকি দিলে তিনি ভয়ে বাড়ি ছেড়ে কোথাও যেন চলে যায়।

নাম না জানাতে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, তারা অত্যাচারী, তাদের দাপটে এলাকায় কেহ কথা বলতে নারাজ, কেহ চাচ্ছে না এদের ভয়ে কথা বলতে। সাংবাদিক আলামিন পারভেজ ও মুরাদুজ্জামান বলেন, ওয়াদুদ ভুইয়া ও সেলিম ভুইয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ কারী পরেশের আমন্ত্রণে আমরা ঘটনাস্থলে যাই, আমরা অভিযোগ কারীর কথা ও অভিযোগকারীর অভিযোগ পর্যালোচনা করে সংবাদ প্রকাশ করার একটি লাইব ভিডিও প্রকাশ করি, এর কিছুক্ষন পরেই সন্রাসী কায়দায় ঐ দু’জন বিএনপি নামধারী সেলিম ভুইয়া ও ওয়াদুদ ভুইয়া সাংবাদিক দু’জনের উপর হামলা চালায়।

হামলাকারীরা এতো বেপরোয়া যে, তারা মানেনা সংবাদ কর্মী, না মানে রাষ্ট্রের নীয়ম নীতি, মানেনা আইন শৃঙ্খলা। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সাংবাদিক আলামিন পারভেজ বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, অভিযোগ পেয়েছি, আমরা ব্যবস্থা নেব। সাংবাদিকদের উপর হামলাকারী সেলিম ভুইয়া ও ওয়াদুদ ভুইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী মহল।

বুধ বার, ১৮ জুন ২০২৫

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন