মতলব উত্তর পূর্ব শিকিরচর কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃ নির্মাণ শেষে উদ্বোধন

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঐতিহ্যবাহী পূর্ব শিকিরচর কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃ নির্মাণ শেষে গত ১৩ জুন শুক্রবার বাদ জুমা উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হক। তিনি বলেন, অজো পারাগায়ে এরকম সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ থেকে খুবই ভালো লাগছে। দেখলে যে কারো মন ভরে যাবে। আমার কাছেও খুব ভালো লাগছে। দেখলে মনে হবে যেন বেহেশতের একটি টুকরো। তিনি আরো বলেন, আল্লাহর ঘর মসজিদ উদ্বোধন করতে পেরে নিজেকে অত্যান্ত শুভাগ্যবান মনে করছি। আমার মনে হয় এধরনের মসজিদ তৈরি হলে মুসুল্লির সংখ্যাও বেড়ে যাবে। যারা আমাকে আমন্ত্রণ করেছে এবং এই মসজিদ তৈরিতে সহযোগিতা করেছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন সবাইকে দ্বীনি কাজ করার তৌফিক দান করে।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি হেলাল আহাম্মদ সরকার, সভাপতিত্ত্বে সাধারন সম্পাদক খোরশেদ আলম ঢালী, বিশিষ্ট সমাজসেবক নুরুল হক সরকার, মহন সরকার,শরবত আলী মেম্বার গোলাম রাব্বানী স্টার, লুৎফর আহমেদ সরকার, আজম শিকদার, হারিছ খান ,আবু জাফর সংগ্রাম, আলম সরকার, সুমন ডালী, শাহাদাৎ সরকার,আহসান হাবিবঢালী ,গুলাম,মর্তুজা ,সানাউল্লাহ ঢালী আরও অনেকই অপস্থিত ছিলেন চরের সর্ব স্তরের জনগণ।
পরে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান শেষে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হক ফিতা কেটে মসজিদটির শুভ উদ্বোধন করেন ।এই মসজিদের সৌন্দর্য রাতে বিভিন্ন আলোক সজ্জায় ফুটে ওঠে। উল্লেখ্য ৪ শতাংশ জমিতে এই মসজিদে নির্মাণ করা হয়েছে। যার নির্মাণ ব্যায় ৬০ লক্ষ টাকা।
মঙ্গল বার, ১৭ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0
















