হাজীগঞ্জের কাশিমপুরে ৯ বোন ৫ ভাতিজা ভাতিজীকে বঞ্চিত করে চাচার সম্পত্তি আত্মসাৎ

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর গ্রামে আপন ৯ বোন ও ৫ ভাতিজা ভাতিজীর সম্পত্তি আত্মসাৎ করেছেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম। এমন অভিযোগে ১৫ ডিসেম্বর সোমবার সবাই সম্পত্তির দাবি নিয়ে এলাকার স্থানীয় শালিসদারদের নিয়ে মাপজোপে মিলিত হয়েছেন।
সরেজমিন তদন্তে জানাযায়, কাশিমপুর দিদার বাড়ির মৃত কালা মিয়ার ২ ছেলে রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম এবং ৯ মেয়ে রেখে মারা যান। এরা হলেন, ১ম সংসারে আনজুমা বেগমের ঘরে ছেলে রফিকুল ইসলাম, মনোয়ারা বেগম, মরিয়ম বেগম, সায়েরা বেগম ও ফাতেমা বেগম। মৃত কালা মিয়ার দ্বিতীয় ঘরের ছেলে নজরুল ইসলাম, মেয়ে
জেসমিন বেগম, শামসুর নাহার, নাছরিন বেগম, স্বপ্না বেগম ও নাজমুন নাহার।
অভিযোগ উঠেছে মৃত কালা মিয়ার ৯ মেয়ে ও প্রথম ঘরের ছেলে মরহুম রফিকুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম, ছেলে বিল্লাল হোসেন, আলী হোসেন, ফিরোজ আলম, ইসমাইল হোসেন এবং বোন বিউটি আক্তারের সম্পত্তি একাই নিয়ন্ত্রণ করে আসছেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম।
তফছিল নালীশী ভূমি অনুযায়ী জানাযায়, হাজীগঞ্জ উপজেলা কাশিমপুর মৌজা বিভিন্ন খতিয়ানে প্রায় ১৬ একর সম্পত্তি মৃত কালামিয়ার ছোট ছেলে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বিভিন্ন ভুয়া দলিল দেখিয়ে আত্মসাৎ করে আসছে।
উদাহরণশরুপ কয়েকটি দলিলে পিতার নাম কালা মিয়া ঠিক রেখে নাম দিয়েছেন ছালে আহমেদ কিন্তু বাস্তবে ভোটার আইডিতে নাম হচ্ছে নজরুল ইসলাম। তাছাড়া এসব দলিল সম্পন্ন ১৯৮৩ সালে আর জন্ম তারিখে লেখা আছে ১৯৮৫ সালে। তাহলে জন্মের পূর্বে তিনি কিভাবে দলিল সম্পন্ন করলেন এ নিয়ে পরিবার ও জনসম্মুখে প্রশ্ন হয়ে দাড়িয়েছে। মূলত আওয়ামী লীগের দীর্ঘ সময় ক্ষমতা থাকায় কতিপয় এ আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম দাপট খাটিয়ে আপন ৯ বোন ও ৫ ভাতিজা ভাতিজীর সম্পত্তির হক মেরে খেয়ে আসছে বলে অভিযোগ পাওয়া যায়।
স্থানীয় আমিন বিল্লাল হোসেন, সালিসদার আমিরুল ইসলাম মানিক বলেন, আমরা মৃত কালা মিয়ার ওয়ারিশদের অনুরোধে জায়গা মাপজোপের চেষ্টা করছি এবং উপস্থিত থাকার জন্য নজরুল ইসলামের সহযোগিতা কামনা করছি। যা দেখলাম তাদের ওয়ারিশরা বহু সম্পত্তির মালিক যে কারনে নজরুল ইসলাম উপস্থিত না থেকে দ্রুত একটি নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মৃত কালামিয়ার পরের ঘরের মেয়ে জেসমিন বেগম, শামসুর নাহার, নাছরিন বেগম, স্বপ্না বেগম ও নাজমুন নাহার বলেন, আমাদের আপন ভাই নজরুল ইসলাম একাই সম্পত্তি আত্মসাৎ করে আসছে। আজকে আমরা বাবার আগের ঘরের মিলে ৯ মেয়ে ও মৃত বড় ভাই রফিকুল ইসলামের সন্তানরাসহ জমি মাপতে আসলে ছোট ভাই নজরুল ইসলাম পালিয়ে যায়। আমরা প্রশাসনের কাছে আকুতি জানাই যেন নজরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আমাদের হক বুঝিয়ে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফোন দিলে একবার স্ত্রী অন্যবার মেয়ে সহ অনেকে ফোন রিসিভ করলেও অনাকে পাওয়া যায়নি।
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Views: 0





















