হাজীগঞ্জে ছাত্রশিবিরের মামলায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ১৪ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ৩০/৩৫

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে ছাত্রশিবিরের মামলায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ১৪ জনসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ নেতাকর্মী। হত্যার হুমকি ও নিরাপত্তাহীনতার শঙ্কায় হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে হাজীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন হাজীগঞ্জ পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সালাম। মামলায় নামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।ফিলিস্তিনের সমর্থনে ২৬ এপ্রিল, শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিলের পুলিশি অনুমতি না পাওয়ায় হাজীগঞ্জে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর। শিবিরের চামড়া তুলে নিবো আমরা। ছাত্র শিবির রাজাকার এই মুহুত্বে হাজীগঞ্জ ছাড়। সরকারের দালালরা হুশিয়ার সাবধান। উল্লেখ করে শ্লোগান দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মিছিলকে কেন্দ্র করে মামলার পাশাপাশি প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সন্ত্রাসী মূলক স্লোগানের প্রতিবাদ জেলা ছাত্র শিবিরের সভাপতি মু. ইব্রাহিম খলিল বলেন, আমরা বাংলাদেশ আহালে সুন্নাত ওয়াল জামায়াত ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সন্ত্রাসীমূলক স্লোগানের প্রতিবাদ জানাই।
প্রকাশ : রোববার, ২৭ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















