হাজীগঞ্জে বেপরোয়া প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জে দ্রুতগামী প্রাইভেটকার ও বেপরোয়াগতির সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতরসহ ৬ জন আহত হয়। আহত ৬ জনের মধ্যে আলম মজুমদার নামে এক বৃদ্ধের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রামগঞ্জ গৌরিপুর হাজীগঞ্জ-কচুয়া সড়কের শুক্রবার এইচজি হেলথকেয়ার হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। প্রাইভেটকারটি দ্রুতগতিতে এসে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে যাত্রীরা গুরুতর আহত হন।
আহত হয় আলম মজুমদার (৬০), আয়েশা আক্তার (১০), লাভলী বেগম (২২), মো: সেলিম মিয়া (৪৫) ও হালিমা বেগম (৩০) ও মাসুম হোসেন (১২)। গুরুতর আহত আলম মজুমদারকে প্রথমে হাজীগঞ্জের এইচজি হেলথকেয়ার হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা প্রেরণ করা হয়। বাকিরা হাজীগঞ্জের এইচজি হেলথকেয়ারে নেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিছুক্ষণ পর হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
![]()





















