হাজীগঞ্জে মাদক সেবনকারীদের হামলায় আহত ১, বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

মোহাম্মদ সাইফুল ইসলাম :  চাঁদপুরের হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ডেলিভারিম্যানের ওপর হামলা চালিয়ে নগদ টাকা, কোম্পানির মালামাল ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাদকসেবীর বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর এলাকায় একটি দোকানে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, অলস্টার কোম্পানির ডেলিভারি ম্যান আজমীর হোসেন খোকন মালামাল পৌঁছে দিতে গেলে কয়েকজন মাদকসেবী তার পথরোধ করে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা ডেলিভারির নগদ ২ লাখ ১৮ হাজার টাকা, কোম্পানির মালামাল ও ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয় হামলাকারীরা।বর্তমানে আহত খোকন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় খোকনের পিতা মো. হাতেম খাঁন বাদী হয়ে সম্রাট হোসেন (২৮), পিতা—মুসু মিয়া, আনোয়ার হোসেন (৩০), পিতা—শাহআলম, শ্যামল চন্দ্র (৩৫), পিতা—কৃষ্ণু চন্দ্র দেবনাথসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন