চাঁদপুরের ফরিদগঞ্জে হাইকোর্টের সমন পেয়ে নিম্ন আদালতের রায়ে জমি দখলের চেষ্টা!

ফরিদগঞ্জ প্রতিনিধি : মহামান্য হাইকোর্টে আপিল মামলা চলমান অবস্থায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহদ গ্রামের রেজিয়া বেগমের দলিলকৃত ভোগদখলীয় জমি দখলের উদ্দেশ্যে গাছ কেটে দখলের চেষ্টার অভিযোগ।

এদিকে রফিকুল ইসলাম এর স্ত্রী রেজিয়া বেগমের পুকুরে চাষকৃত মাছ দরে নিয়ে যাওয়ায় চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে রুহুল আমিন গং দের বিরুদ্ধে।

গত ২৫ ফেব্রুয়ারি বুধবার রেজিয়া বেগমের ঘরের পাসের জায়গা থেকে দলবল নিয়ে গাছ কাটার চেষ্টা করে বিবাদী রুহুল আমিন গং এই বিষয়ে এলাকার স্থানীয়দের সাথে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে বিবাদী রুহুল আমিনের ছেলে আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন নিম্ন কোর্টের দুটি রায় তাদের পক্ষে থাকায় বাদী রেজিয়া বেগম উক্ত সম্পত্তিতে ভোগ দখলে থাকতে পারেন না যদিও রেজিয়া বেগম বাদী হয়ে মহামান্য হাইকোর্টে আপিল করেছেন। এবং নিম্ন কোর্টের রায় দেখিয়ে ইতিমধ্যেই আমরা দলিল সৃজন করেছি।
অপর এক প্রশ্নের জবাবে বিবাদী রুহুল আমিনের ছেলে আনিসুর রহমান দখলের অভিযোগ কথা অস্বীকার করেন।

এ বিষয়ে বাদী রেজিয়া বেগমের ছেলে মাসুদ আলম নান্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমার মা বিবাদী রুহুল আমিনের সহোদর ভাই নুরু মিয়ার , নবীর হোসেন , দেলোয়ার হোসেন, এর কাছ ৭৯৩০ দলিল মূলে জমিটি ক্রয় করেন ভোগদখলে রয়েছেন এবং বিবাদী রুহুল আমিন ও তার সহোদর স দৈনিক মুজুরীর ভিত্তিতে আমাদের খরিদকৃত ভোগদখলীয় জমিতে পুকুর খনন করে ভিটা প্রস্তুত করে দিয়ে আপোষ ভোগদখল বুঝিয়ে দেন।
কিন্তু উক্ত জমি ডেভেলাপ করায় মূল্যবৃদ্ধি পাওয়ায় বিবাদী রুহুল আমিন গং লোভের বশবর্তী হয়ে পিয়েনশন মামলা দায়ের করেন।

মহামান্য হাইকোর্টের সমন পেয়েও নিম্ম আদালতের রায় দেখিয়ে দলিল সৃজন করেন যা সম্পূর্ণ বেআইনি তবে আমিও আমার বাবা রফিকুল ইসলাম কুমিল্লা কর্মস্থলে থাকায় আমার আম্মা সহ পরিবার পরিজন নিয়ে কুমিল্লায় বসবাস করিতেছি।

অপর এক প্রশ্নের জবাবে বাদী রেজিয়া বেগমের ছেলে মাসুদ আলম নান্টু বলেন, মহামান্য হাইকোর্টে ১০৬৫/২০২৪ ও ১০৬৬/২০২৪ নং আপিল মামলা চলমান রয়েছে। এমত অবস্থায় বিবাদীগণ আমাদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।

মাসুদ আলম নান্টু বিবাদী পক্ষ রুহুল আমিন গং কে মহামান্য হাইকোর্টের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ধৈর্যধারণের অনুরোধ করে বলেন, ইতিপূর্বে বিগত ২১/০৯/২০২৫ ইং তারিখে রুহুল আমিন গং আমাদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করলে আমার চাচা কামাল হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগকার মোঃ কামাল হোসেনের জানান, অভিযোগের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই খোকন সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে কিন্তু এই অভিযোগের বিবাদীগণ প্রভাবশালী হওয়ায় কোন আইনী ব্যবস্থা গ্রহণ করেননি তবে এস.আই খোকন এস.ডি.আর ৪৬০৯/২০২৫ নাম্বার দিয়েছেন ২২/০৯/২০২৫ ইং তারিখে অভিযোগ করেন। উপরোক্ত বিষয়ে এসআই খোকনের সাথে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

এলাকার আবুল কালাম জানান এই জমিটি খরিদ সূত্রে মালিক হয়েছেন রেজিয়া বেগম, তবে এই জমিকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করিতেছে যে কোন সময় রক্তয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন