হাজীগঞ্জে ৩ হাসপাতালে প্রাথমিকভাবে হুঁশিয়ারী: সংশোধন না হলে সিলগালা, জরিমানা ৬৫ হাজার টাকা

মোহাম্মদ সাইফুল ইসলাম :

চাঁদপুরের হাজীগঞ্জে তিন হাসপাতালে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদেরকে দিকনির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, তিনি অভিযান পরিচালনা করে ৬৫ হাজার টাকা জরিমানা করে। অভিযানের কথা শুনে অনেক হাসপাতাল তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া ও কর্তৃপক্ষ গাঁ ঢাকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে সে সমস্ত হাসপাতাল ও ডায়াগনস্টিকে অভিযান পরিচালনা করা হয়নি। গ্রামের আঞ্চলিক ভাষায় কথা আছে চোরের মনে পুলিশ পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহমেদ তানভীর হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জসিম উদ্দিন মজুমদার সহ থানা পুলিশ প্রশাসন ও সাংবাদিকবৃন্দ। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে শাহজালাল মেমোরিয়াল হাসপাতাল এন্ড ট্রমাসেন্টারকে হুঁশিয়ারী। সংশোধন না হলে আগামীতে সিলগালা করা হবে।

রবিবার (৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজারে ও আলীগঞ্জে অভিযান চালানো হয়। অভিযুক্ত হাসপাতাল গুলো হল, শাহজালাল মেমোরিয়াল হাসপাতাল এন্ড ট্রমাসেন্টার ৩০ হাজার, মা জেনারেল হাসপাতাল ৫ হাজার, পপুলার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রাথমিকভাবে তিনটি হাসপাতালকেই তাদের সকল প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে রাখার জন্য বলা হয়েছে।

হাজীগঞ্জ পূর্ব বাজারে অবস্থিত শাহজালাল মেমোরিয়াল হাসপাতাল এন্ড ট্রমাসেন্টারে নোংরা আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ, এক্সরে, ইসিজি, ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ কিটসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করলেও আগামী কয়েক দিনের মধ্যে এই হাসপাতালটি পরিচালনায় সকল কিছু পরিপূর্ণ না থাকলে সিলগালা করার হুঁশিয়ারি প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সকলে হাসপাতালটির অপরিচ্ছন্ন পরিবেশ দেখে হতবাক হয়ে পড়েন। হাসপাতালটিতে এখনো মান্দাত্তর আমলের পরিস্থিতিতেই পরিচালনা করে আসছে কর্তৃপক্ষ। রোগীর বেডের পাশে ঔষধ রাখার বক্সে ব্যবহারিত সিরিজ ও বিভিন্ন ঔষুধের খোসা সহ অপরিচ্ছন্ন পরিবেশে রাখা হয়েছে। সবার মান ও ময়লা আবর্জনায় নোংরা পরিবেশ।

প্রকাশ :  সোমবার, ০৫ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন