হাজীগঞ্জ পৌর ১ ও ২ নং ওয়ার্ড বলাখাল বাজারে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন

মোহাম্মদ সাইফুল ইসলাম : হাজীগঞ্জ পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। ৭ জানুয়ারি বুধবার বিকালে পৌরসভার বলাখাল বাজারে বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনা করে এবং হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের জয়যুক্ত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১ ও ২ নং ওয়ার্ড দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়।
হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রোমান মিজির সঞ্চালনায় ও পৌর বিএনপির আহবায়ক আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সি, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন তালুকদার কিরন, যুগ্ম আহবায়ক মজুমদার একে শাহাবুদ্দিন শাহিন।
এ সময় আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক এড. ওমর ফারুক টিটু, বিএনপি নেতা হাজী মিজানুর রহমান, মঞ্জুর রহমান মঞ্জু, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিমউদদীন, এড. কাইউম হোসেন সুমন ও বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাগর মিজি প্রমুখ।
প্রকাশিত/ বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
Views: 0





















