হাজীগঞ্জ-শাহরাস্তিতে ইঞ্জি. মমিনুল হক ফুলে ফুলে সিক্ত: মোটরসাইকেল বর্ণাঢ্য শোভাযাত্রা

মোহাম্মদ সাইফুল ইসলাম :  চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ইঞ্জি. মমিনুল হক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম পি প্রার্থী মনোনীত হওয়ায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভালোবাসায় ফুলে ফুলে সিক্ত হন।

চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগতপুর বাজার থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করেন শাহারাস্তি পথসভা শেষ করে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোডে জনসভায় মিলিত হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২ টা থেকে মোটরসাইকেল শোভা যাত্রা দীর্ঘ পথ পাড়ি দিয়ে। হাজীগঞ্জ পশ্চিম বাজারে আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জি. মমিনুল হকে ফুলে ফুলে সিক্ত করেন। এর আগে ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকায় আসার পথে শাহরাস্তি-হাজীগঞ্জ বেশ কয়েকটি স্থানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, নেতাকর্মীসহ সাধারণ জনগণ।

এদিন বিকাল তিনটায় ইঞ্জি. মমিনুল হক সড়ক পথে ঢাকা থেকে কুমিল্লা হয়ে চাঁদপুরের জগতপুর এলাকায় পৌঁছলে শত শত মোটরসাইকেল ও অসংখ্য মাইক্রোবাসের বহর নিয়ে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে হাজীগঞ্জে নিয়ে আসা হয়।

জগতপুর থেকে হাজীগঞ্জ বাজারস্থ গণসংবর্ধনা মঞ্চে আসতে পথে তাঁর তিনঘন্টা সময় লেগে যায়। পথে পথে রাস্তার মোড়ে মোড়ে ও হাট-বাজার এলাকায় তিনি হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ফুলেল শুভেচ্ছা সিক্ত হন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মহাসড়কের চারিদিক।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর উপস্থাপনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত উল্যাহ্’সহ দুই উপজেলার হাজার হাজার বিএনপির দলীয় নেতাকর্মী ও সমর্থরা উপস্থিত ছিলেন।

১৪ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

Loading

শেয়ার করুন