আষ্টা মহামায়া পাঠশালার প্রধান শিক্ষকের পদত্যাগ

ফরিদগঞ্জ প্রতিনিধি:  চাঁদপুরের ফরিদগঞ্জের আষ্টা মহামায়া পাঠাশালার প্রধান শিক্ষক লোকমান হোসেন পদত্যাগ করেছেন এমন একটি পত্র ছাত্রজনতার একটি অংশ গতকাল ৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও প্রেসক্লাবে জমা দিয়েছেন।

জানা গেছে, সোমবার দিনভর আষ্টা মহামায়া পাঠাশালার প্রধান শিক্ষক লোকমান হোসেনের বিরুদ্ধে ছাত্রজনতা স্কুল মাঠে আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে বিদ্যালয়ের প্যাডে প্রধান শিক্ষক পদত্যাগ করার বিষয়টি লিখিত প্রদান করেন । ওই পদত্যাগ পত্রে স্থানীয় ইউপি সদস্য মাছুম বিল্লাহ , খোরশদ আলম, কামরুল ইসলামসহ বেশ কয়েকজন লোকের স্বাক্ষর রয়েছে।

এদিকে পদত্যাগ বিষয়টি নিশ্চিতে আষ্টা মহামায়া পাঠাশালার প্রধান শিক্ষকের মুঠো ফোনে কল করে তাকে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

Views: 0

শেয়ার করুন