ইদের আদব : নেওয়াজ শরিফ পাঠান

সবকিছুরই আদব আছে
ইদের আদব ত্যাগে
স্বার্থপরের ইদ কিসে
ডুইবা থাকে ভোগে।

রমজানেরই রোজার শেষে
ইদ এলো রে ভাই
ত্যাগের পোশাক পরিধানে
ঈদগাহ’তে যাই।

ধনী গরীব আমির ফকির
সব ভেদাভেদ ভুলে
এক কাতারে শামিল হই
আল্লাহু আকবর বলে।

সালাম করি মাতাপিতা
গুরুজনের চরণ
গরীব দু:খীর ভালবাসা
হৃদয় করি ধারণ।

মিষ্টি সেমাই বিলিয়ে দেই
প্রতিবেশীর ঘরে
ইদের খুশি ছড়িয়ে দেই
কোলাকুলি করে।

 লেখক পরিচিতি : ইমাম: মতলব উত্তর থানা জামে মসজিদ।

প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 25

শেয়ার করুন