ফরিদগঞ্জে মেয়র প্রার্থী ইমাম হোসেনের উদ্যোগে ঈদে খাদ্য সামগ্রী বিতরণ

আনিছুর রহমান সুজনঃ
ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব-অসহায় পরিবারের মাঝে ঈদে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এমএ হান্নান’র পুত্র তরুণ সমাজসেবক আব্দুল্লাহ ইবনে হান্নান।
ইমাম হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আমার বাবা এমএ হান্নানকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমাদের একটাই লক্ষ্য,ফরিদগঞ্জ উপজেলার উন্নয়ন। প্রথমত আমরা উপজেলার বেহাল সড়ক গুলো উন্নয়নে অগ্রাধিকার দিবো। এছাড়া সরকারের সকল প্রকারের সুযোগ সুবিধা ও সহায়তা জনগনের মাঝে উম্মুক্ত করে দিবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
এসময় বিএনপি,যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ ২০২৬ খ্রি.
Views: 7

























