ফরিদগঞ্জ চৌরাস্তা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ চৌরাস্তা ফুটবল টুর্নামেন্ট’২৬ এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকালে ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফরিদগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পিডি গ্রুপের সিইও ও ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লায়ন মো. আল আমিন।

বিশিষ্ট ব্যবসায়ী মহসিন পাটওয়ারীর সভাপতিত্বে পৌর সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মোশারেফ হোসেন নান্নুর তত্ত্বাবধানে এবং তারেক পাটওয়ারীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সিনিয়র যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মহসিন মোল্লা, জেলা যুবদলের সদস্য আ. মতিন, ফজলুর রহমান, পৌর বিএনপি সাবেক যুগ্মআহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, মোহাম্মদ আলী মৃধা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা ও ছাত্রদলের নেতা আশিক পাটওয়ারী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলা হলো শিশু থেকে শুরু করে তরুণ, যুবকসহ সর্বস্তরের লোকজনের মানুষের কাছে অন্যতম বিনোদনের ক্ষেত্র। খেলা যেমন যারা মাঠে খেলছে তাদের শারিরীক ও মানসিক বিকাশে কাজ করে, তেমনি যারা দর্শক হিসেবে মাঠের বাইরে থাকেন, তাদের ওই সময়টুকুও অন্তত তাদের অপরাধ প্রবণতা থেকে দূরে রাখে এবং বিনোদনের খোরাক জোগায়। আমাদের মনে রাখতে হবে বর্তমানে খেলা একটি শব্দ হলেও এটি আমাদের সমাজ ব্যবস্থা এমনকি রাষ্ট্র ব্যবস্থাকে পরিচিত করে তোলে। আলোচনা শেষে অতিথিবৃন্দ উদ্বোধনী দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং খেলার উদ্বোধন করেন।

 

প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 7

শেয়ার করুন