শাহরাস্তিতে চোর ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৫ পুলিশ সদস্য, আটক ৪

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের সদস্যকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। ওই ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার দিন রাতে ওই গ্রামের মজুমদার বাড়ির ৮ মামলার পলাতক আসামি মোঃ ফয়সালকে গ্রেফতারে অভিযান চালায় শাহরাস্তি মডেল থানা পুলিশ। ওই সময় আসামিকে ছিনিয়ে নিতে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার উপপরিদর্শক (এস আই) আল আমিন ভূঁইয়া, আতোয়ার হোসেন, পুলিশ সদস্য সুমন চন্দ্র, ইকবাল হোসেন ও ফয়সাল খান আহত হন। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ফয়সাল (২৪), স্বপন (২২), মুরাদ (২৩) ও সীমা আক্তারকে (২৩) আটক করে পুলিশ।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ওই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে পুলিশ।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 12

শেয়ার করুন