একশ’ বছরেও আওয়ামী লীগ নয়: অ্যাড. বোরহানউদ্দিন

গোলাম নবী খোকনঃ শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের গঠিত জাতীয় তাবাদী দল বিএনপি বাংলাদেশে সর্ববৃহত দল হিসাবে ঘোষনা দিয়ে গেছেন, তিনি রাষ্ট্র পরিচালনায় ছিলেন একজন সুদক্ষ ও কর্মট,তিনি ছিলেন সদালাপী ও একজন সাদা মনের মানুষ। তিনি যে ভাবে জনকল্যানে কাজ করে গেছেন, সে হিসাবে তিনি ছিলেন একজন জনপ্রিয়। তার পরবর্তী সময়ে বিএনপির হাল ধরেন, তারই স্ত্রী আপোষ হীন নেতৃ দেশের চার চার বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরে রেখেছেন।
গত সতর বছর স্বৈরাচারী শেখ হাসিনারন শাসনামলে বিএনপির অঙ্গ সংগঠনকে ভেঙে চুড়ে তাস নাস করে দিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের জেল-জুলুম, অত্যাচার, নির্যাতন করে দলকে কোনঠাসা করে রেখেছেন। এগুলো করেওতো বসে নেই, স্বৈরাচারী হাসিনা ও তার বোন শেখ রেহানা তারা দূজন মিলে দেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, দেশে চাঁদাবাজি, নৈরাজ্য, লুটপাট করে দেশকে অস্থিতিশীল বানিয়েছেন, যে ভাবে মানুষকে অত্যাচার নির্যাতন করেছেন, আগামী একশ বছরে ও আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবেনা স্বৈরাচারী শেখ হাসিনার দল আওয়ামীলীগ।
তিনি আরও বলেন বিএনপি কথায় আর কাজে বিশ্বাসী। সামনে জাতীয় সংসদ নির্বাচন, সকলে প্রস্তুত থাকুন, রাজনীতি করবেন সুন্দর ও সুশৃঙ্খল ভাবে, অপকর্ম করে দলকে নষ্ট করবেনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু চাঁদপুর -২ আসন থেকে পার্থী হবেন, দলকে সুসংগঠিত করার জন্য টিপুর পক্ষে কাজ করুন। আর দল যাকে মনোনয়ন দিবে তার জন্যই কাজ করতে হবে। ২৭ জুন ২০২৫ ইং রোজ শুক্রবার বিকাল তিনটায় ঠেটালীয়া বাজারে, মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এক আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব এ্যাড, বোরহানউদ্দিন।
বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম সরকারের সভাপতিত্ত্বে, ফতেপুর পূর্ব ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক মিজান প্রধান ও আবুল বাসার শিকদারের উপস্থাপনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। তিনি বলেন গত স্বৈরাচার এরশাদ সরকার ও আওয়ামীলীগ সরকার, তাদের শাসনামলে বিএনপির নেতৃবৃন্দের কে গ্রেফতার, হয়রানি করে দলকে তসনস জরে দিয়েছে, দুমুঠো ভাত ঠিক মতো খেতে পারি নাই, তাদের জুলুম, অত্যাচার নিপিড়নে মানুষ দেশ ছাড়া, বিটে ছাড়া, বাড়ি ছাড়া করেছে, মায়া চৌধুরীর প্রভাবে কেহ কথা বলতে পারেনি। হামলা মামলা জেল-জুলুম দিয়ে বিএনপির কে কোনঠাসা করে রেখেছে। এদের থেকে দেশ কে বাঁচানোর জন্য আবারও বিএনপি কে ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি থেকে চাঁদপুর -২আসন মতলব উত্তর ও দক্ষিণ হতে তিনি একজন মনোনয়ন প্রত্যাশি। দলকে সুসংগঠিত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সাগর,জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু,মতলব উত্তর উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ কাকন প্রধান, ছেংগারচর পৌর কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্য বিশিষ্ট করে তিনজনের নাম ঘোষণা করেন। সভাপতি পদে মোঃ মিজান প্রধান, সাধারণ সম্পাদক পদে আবুল বাসার শিকদার ও সাংগঠনিক পদে মোঃ মোসলেম প্রধান নাম ঘোষণা করেন।
শুক্র বার, ২৭ জুন ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 1

















