কচুয়ার শাসনপাড়ায় আবু বকর সিদ্দিক রা: ক্বওমী মাদরাসা-মসজিদ কমপ্লেক্স এর বার্ষিক ওয়াজ মাহফিল

কচুয়া প্রতিনিধি :
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাসনপাড়া আবু বকর সিদ্দিক রা: ক্বওমী মাদরাসা-মসজিদ কমপ্লেক্স এর বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার সারারাত ব্যাপী উপজেলার শাসনপাড়া পাটওয়ারী বাড়ি সংলগ্ন মাদরাসা মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকার সাইনবোর্ড এলাকায় প্রতিষ্ঠিত জামিয়াতু ইব্রাহীম এর প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা মুফতি শফিকুল ইসলাম (দা.বা) এর সভাপতিত্বে ও ওই মাদরাসার প্রধান শিক্ষক মুফতি রায়হান উদ্দীন খাঁন এর পরিচালনায় বয়ান পেশ করেন, ঢাকার বনানীর কড়াইল আদর্শনগর কবরস্থান জামে মসজিদ এর খতিব মুফতি উবায়দুর রহমান হুজাইফী, ঢাকার উত্তরা বায়তুল মুমিন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমীন, মুফতি মাহফুজুর রহমান ছিদ্দিকী বি-বাড়ীয়া ও ঢাকা সাইনবোর্ড এর জামিয়াতু ইবরাহীম মাদরাসা মসজিদ এর খতিব মুফতি আশিকুল ইসলাম নাঈম প্রমুখ।
উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে সার্বিক সহযোগিতা ও আয়োজন করেন মাদ্রাসার পরিচালক মুফতি আনিসুর রহমান কাসেমী। এসময় ইউপি সদস্য মো. হুমায়ুনকবীর (সুজন) পাটওয়ারী, মাদরাসার পরিচালক সদস্য সাইফুল ইসলাম চাঁদপুরী, সমাজসেবক হুমায়ুন কবির পাটওয়ারীসহ এলাকার অসংখ্যা মুসল্লিগন এ মাহফিলে অংশগ্রহন করেন।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
Views: 0
















