চাঁদপুরে ছেলেমেয়ের দেখাশোনার জন্য আনা ভাগ্নিকে ‘নির্যাতন’, মামা-মামি আটক

নিউজ ডেস্ক : চাঁদপুরে মামা বাড়িতে নির্যাতন সইতে না পেরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।  চাঁদপুরে সদরে মামাতো দুই ভাই-বোনকে দেখাশোনার জন্য বাড়িতে রাখা এক তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণীর মামা ও মামিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে শহরের মাদ্রাসা সড়কের মোল্লা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ওই তরুণীকে উদ্ধার করা হয় বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

আটকরা হলেন- ওই বাড়ির আবুল মোল্লার ছেলে রুবেল মোল্লা ও তার স্ত্রী রোকেয়া বেগম। রুবেল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

নির্যাতনের শিকার ওই তরুণী সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।

ওই সড়কের বাসিন্দা কলেজ শিক্ষার্থী মোরশেদ আলম ও ফরহাদ হোসেন জানান, রাস্তার পাশে ২০ বছরের ওই তরুণীকে কান্না করতে দেখে কারণ জিজ্ঞাসা করেন তারা। উত্তরে ওই তরুণী তাদের জানান, মামার বাসা থেকে সে পালিয়ে এসেছেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে সদর থানার এএসআই কাউসার ওই তরুণীকে উদ্ধারের পাশাপাশি রুবেল মোল্লা ও রোকেয়াকে আটক করে থানায় নিয়ে যান।

নির্যাতনের শিকার ওই তরুণী বলেন, “৬ মাস আগে মামাতো ভাই-বোনকে দেখাশোনার জন্য আমাকে আনা হয়। বাড়িতে কাজ করার সময় কারণে-অকারণে মামি আমাকে মারধর করতেন। কোনো ভুল হলেই গালমন্দ করতেন। কাজ করলে ভুল হতে পারে।

“আমাকে পুতা, কাঠ ও দা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন মামি। চার মাস এভাবে মারধর করা হয়। মামা কয়েকবার ওষুধ এনে দিয়েছে, কিন্তু জখম ভাল হয় না।”

বৃহস্পতিবার বিকালে নির্যাতন সইতে না পেরে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই তরুণী।

ঘটনাটি জেনে থানায় যান ওই তরুণীর বাবা। মেয়েকে নির্যাতনের চিত্র দেখে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

তিনি বলেন, “আমার মেয়ে এমন নির্যাতনের শিকার আমি জানতাম না। সে ঢাকায় আমার বড় মেয়ের কাছে ছিল। আমাকে না জানিয়ে সেখান থেকে তাকে রুবেলের বাসায় নেওয়া হয়। আমি মেয়েকে বাড়িতে নিয়ে আসার জন্য বললে, পরে নিয়ে আসব বলত।

“রোকেয়া আমার মেয়েকে এমন নির্যাতন করেছে কেউ না দেখলে বিশ্বাস করবে না। এই নিষ্ঠুর মহিলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।”

ওসি বাহার মিয়া বলেন, “খবর পেয়ে গৃহকর্মী মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। আটক স্বামী-স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।” (সূত্র : বিডিনিউজ২৪)

প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন