চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি হাজীগঞ্জের কৃতী সন্তান এসএম সবুজ হোসেন

মোহাম্মদ সাইফুল ইসলাম
চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি হাজীগঞ্জের কৃতি সন্তান এস এম সবুজ হোসেন নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
শনিবার (১ আগস্ট) চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন সভাপতি নির্বাচিত হওয়ায়, চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তীর গণমানুষের নেতা সাংসদ ইঞ্জি. মমিনুল হকসহ সিনিয়র নেতৃবৃন্দ ও নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এস এম সবুজ হোসেন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। তিনি যেই পবিত্র আসনের দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি যেন সঠিকভাবে ন্যায় ও মিস্টার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে পারি এবং মানুষের কল্যাণে কাজ করতে পারি সে তৌফিক দান করুক, আমিন।
চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়ুলী গ্রামের ব্যাপারী বাড়ির কৃতি সন্তান এস এম সবুজ হোসেন, চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি, ঐতিহ্যবাহী আড়ুলী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেদেরকে দীর্ঘদিন ধরে রেখেছেন।
প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
Views: 6

























