হাজীগঞ্জের ২নং দক্ষিণ পশ্চিম রাজারগাঁও সপ্রাবিতে মা সমাবেশ ও পরিচিতি সভা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন এর ২নং দক্ষিণ পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এ শিক্ষার মন উন্নয়নের জন্য ১ ম শ্রেণি থেকে ৫ ম শ্রেণির শিক্ষার্থীদের মা সমাবেশ আলোচনা সভা ও বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগষ্ট) সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হওয়া মা সমাবেশ ও নব-গঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মো. মফিজুর রহমান।
নব-গঠিত কমিটির সভাপতি মো. গিয়াসউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্তার হোসেন প্রধানীয়ার সঞ্চালনায়
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটি ও অতিথি বৃন্দকে।
এ সময় বক্তব্য রাখেন রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান নেছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ সূত্রধর, ৬নং পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ মো. রুহউল্লা, প্রধান শিক্ষক মো. মোস্তাক উল্ল্য, নবগঠিত কমিটির দাতা সদস্য মো. মহাসিন বেপারী প্রমুখ।
প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
Views: 4

























