গণঅভ্যুত্থান দিবসে ফরিদগঞ্জ মাদ্রাসা মাঠে বিএনপির গণসমাবেশ

স্টাফ রিপোর্টার:
৫ আগস্ট (৩৬ জুলাই) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এক গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপু। তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

গণসমাবেশ সফল করতে মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাবেশ সফল করতে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নাছির পাটোয়ারী, মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারী, মহসিন মোল্লা, পৌর বিএনপি নেতা এম এম টুটুল পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটোয়ারী, সেলিম রাঢ়ী, বিএনপি নেতা হুমায়ুন কবির কাজী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, বাছির আহম্মদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

Views: 5

শেয়ার করুন