চাঁদপুর-২ আসনে মনোনয়ন না পেয়ে তানভীর হুদার স্ট্যাটাস: তৃণমূলের আকাঙ্ক্ষা পূরণ হয়নি

গোলাম নবী খোকনঃ চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম না আসায় ফেসবুকে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রীপুত্র তানভীর হুদা।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, চাঁদপুর-২ আসনে সম্ভাব্য প্রার্থিতা ঘোষণায় মতলবের সাধারণ জনতা ও তৃণমূল নেতাকর্মীদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।

তানভীর হুদা বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের উপর আমাদের সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। উনি নিশ্চয়ই চাঁদপুর-২ আসনের চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে জনগণের আশা-আকাঙ্ক্ষার বিষয়টি বিবেচনা করবেন।

তিনি আরও উল্লেখ করেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনগুলোতেও মতলবের মাঠে মতলবের জনগণের পাশে থাকব ইনশাআল্লাহ। দল যাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে, আমরা সকলে মিলে ধানের শীষের পক্ষে কাজ করব।

স্ট্যাটাসে তানভীর হুদা দলীয় নেতাকর্মীদের ঐক্য ও ধৈর্য ধরে থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের একতা, মনোবল এবং পরিশ্রমই আগামীতে চাঁদপুর-২ আসনে জনগণের কাঙ্খিত চূড়ান্ত প্রার্থী নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে লিখেন, জনগণের বিজয় হবেই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।

বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় চাঁদপুর-২ আসনের জন্য বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 0

শেয়ার করুন