জেল-জুলুম সয়েও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া

ফরিদগঞ্জ প্রতিনিধি :

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকালে পৌর শহরের কাচা বাজার এলাকায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্ম সম্পাদক এম এম টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি রাজু পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আব্দুল হাই, উপজেলা ছাত্রদলের মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের শুরুতে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তেমনি জেল জুলুম নিপীড়ণ ও নির্যাতন সহ্য করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে আজীবন রাজপথে ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। আজকে তার জন্মদিনে তাঁর রেখে যাওয়া কর্মকে সামনের দিকে দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান কাজ। একই সাথে বেগম খালেদা জিয়্রা যোগ্য উত্তরসুরি বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ফরিদগঞ্জে আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের হাতকে শক্তিশালী করতে একই ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়াসহ প্রয়াত সকলে বিএনপির নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

প্রকাশিত : রোববার, ১৬ আগস্ট ২০২৬

Views: 1

শেয়ার করুন