ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে ৩ সন্তানের জনকের মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে জয়নাল আবেদীন(৩৮) নামে এক দিনমজুরের গাছ থেকে পড়ে করুন মৃত্যু হয়েছে। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামের বেপারি বাড়িতে বৃহস্পতিবার বিকালে মর্মান্তিক এঘটনা ঘটে। জয়নাল আবেদীন একই ইউনিয়নের দক্ষিণ চরবড়ালি গ্রামের প্রয়াত আমিন মিজির ছেলে ও তিন সন্তানের জনক।
জানা গেছে, জয়নাল আবেদীন দিনমজুর হিসাবে বাড়ির আশেপাশের বিভিন্ন জনের কাজ করে স্ত্রী-তিন সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার বিকালে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামের বেপারি বাড়িতে জনৈক এক ব্যক্তির গাব গাছেন ডাল কাটতে উডড়ে উঠেন। এসময় ডাল ভেঙ্গে নীচে পড়ে মারাত্বক আহত হন তিনি। স্থানীয়রা ও পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই কফিল উদ্দিন হাসপাতালে ছুটে যান এবং মৃত্যুর কারণ সম্পর্কে অবগত হন।
এব্যাপারে নিহতের স্ত্রী বীণা বেগম কারো প্রতি কোনো অভিযোগ নাই এবং বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি চেয়ে ফরিদগঞ্জ থানায় একটি আবেদন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0

















