ফরিদগঞ্জে যুবকের আত্মহত্যা

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে ফোরকান হোসেন মিজি (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

ফোরকান উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের ছৈয়াল বাড়ির মহসিন হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম হোসেন জিতু জানান, ছৈয়াল বাড়ির দিনমজুর মহসিন হোসেনের দুই ছেলের মধ্যে ফোরকান বড়। সে ইলেকট্রিক কাজ করতো। পাশাপাশি প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

রোববার ( ২১ জুন ২০২৬) বিকালে নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। ঘটনা টের পেয়ে বাড়ির লোকজন স্থানীয় চিকিৎসকের কাছে নিলে সে তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল আমিন জানান, ফোরকান হোসেন মিজি নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া সংবাদ পেয়ে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করেছে।

প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ খ্রি
.

Views: 8

শেয়ার করুন