হাজীগঞ্জের ১নং রাজারগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী জহির বেপারী দোয়া প্রার্থী

মোহাম্মদ সাইফুল ইসলাম
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী। সবার পরিচিত মুখ জনদরদি গরিবের বন্ধু মো. জহির বেপারী। সবার কাছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া ও ভালোবাসা সমর্থন কামনা করেন। তিনি সবার মন জয় করে ইউনিয়ন ও ৯ নং ওয়ার্ডবাসীর মতামত চেয়ে প্রার্থিতা ঘোষণা করবেন বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন।

মো. জহির বেপারী সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। যদি ওয়ার্ড বাসি তাকে মনে প্রানে ভালোবাসেন এবং প্রার্থী হিসেবে চান তাহলেই তিনি আপনাদের মূল্যবান ভোটের প্রত্যাশা করেন। লোভ লালসার ঊর্ধ্বে রেখে ওয়ার্ড বাশির সুখে-দুঃখে তিনি অতীতেও ছিলেন আগামীতেও থাকবেন বলে মনে করেন। গরিব দুঃখী অসহায় মানুষের বন্ধু জহির ব্যাপারীর একটাই কথা ওয়ার্ড বাসি আমাকে প্রয়োজন মনে করলে আমি প্রার্থী হব নয়তো বা নয়।

ওয়ার্ডের কুদ্দুস ব্যাপারী, হযরত আলী, বিল্লাল বেপারী, আলম বেপারী, টিপু সুলতান, নেয়ামত উল্লাহ, ফারুক বেপারী, মোস্তফা, মাহফুজ, গিয়াস উদ্দিন, বাবু, মোবারক, রুবেলসহ অনেকেই আমাদের প্রতিনিধিকে বলেন, ন্যায় নীতি ও নিষ্ঠাবান মেম্বার পদপ্রার্থী জহির বেপারী যেকোনো সময় আমাদের সুখে-দুঃখে ডাক দিলে পাশে দাঁড়ান। তাই আমরাও তার পাশে আছি। আগামী দিনেও সে যখন আমাদেরকে ডাক দিবে আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। ওয়ার্ডে ভালো মানুষের প্রয়োজন আছে। দল মত নির্বিশেষে আমরা তাকে জয় করবো। কি তার কর্ম কি তার ধর্ম সেটা বড় কথা নয়। মানব সেবায় যে এগিয়ে আসবে সেই প্রকৃত মানুষ।

সোমবার (২২ জুন) এ ব্যাপারে আমাদের সাথে কথা বলেন, মেম্বার প্রদপ্রার্থী মো. জহির বেপারী। তিনি বলেন, আমি চাই ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করতে। যদি তারা আমাকে সুযোগ দেয় তাহলে আমি নির্বাচন করব। নয়তোবা আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। ওয়ার্ডের ভোটাররাই আমার শক্তি। তারা যা ভাল মনে করে তাহাই করবে। এতে আমার কোন দ্বিমত নেই, আমি সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাকে এই পবিত্র আসনের দায়িত্ব দান করলে আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ।

প্রকাশিত : সোমবার, ২২ জুন ২০২৬ খ্রি

Views: 1

শেয়ার করুন