হাজীগঞ্জের রাজারগাঁওয়ের রাইয়ান মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও গ্রামের পোদ্দার বাড়ির বাসিন্দা মোহাম্মদ আবু হানিফ মেয়ার ছেলে  মোহাম্মদ রাইয়ান (১৩) মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়।

রবিবার (২১ জুন) সন্ধ্যার পর থেকে মোহাম্মদ রাইয়ান নিখোঁজ রয়েছে। সে চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী মহমায়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্র। সে মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

মোহাম্মদ রাইয়ান হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো বেগুনী রঙের পাঞ্জাবি পরনে ছিল পায়জামা। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা তাহলে দয়া করে 01820007273 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

প্রকাশিত : সোমবার, ২২ জুন ২০২৬ খ্রি

Views: 1

শেয়ার করুন