সাংসদ-এর প্রতি কৃতজ্ঞতা হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাগর মিজির

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহারাস্তি নির্বাচনী এলাকার গণমানুষের প্রাণপ্রিয় জননেতা আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এর প্রতি হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি এবং নবনির্বাচিত হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাগর মিজি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোমবার (২২ জুন) বিকেলে এক বিবৃতিতে মো. সাগর মিজি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সহযোগী প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রদল, চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌর ছাত্রদলের আমাকে সাংগঠনিক সম্পাদক নবনির্বাচিত করায় আমার প্রাণপ্রিয় নেতা, চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রাণপ্রিয় জননেতা আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এর প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড বলাখাল মিজি বাড়ীর আব্দুল হান্নান মিজির ছেলে মো. সাগর মিজি (২৮)। হাজীগঞ্জ পৌরসভা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি দায়িত্বে রয়েছেন সাগর মিজি।
এছাড়াও মো. সাগর মিজি বিগত স্বৈরাচার আওয়ামী লীগ পতনে জুলাই আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেন। এর আগে আওয়ামী সরকারের সময়ে একাধিক মামলা হামলার স্বীকার হয়ে অর্থনীতিক ভাবে অনেক ক্ষয়ক্ষতির সমক্ষীণ হয়েও দলের দুঃসময়ের কান্ডারীর ভূমিকা পালন করেন।
Views: 1

























