হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল ও সম্পাদক জুয়েল

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহু প্রতীক্ষিত কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী এবং সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এ কমিটিতে মোহাম্মদ ফয়সাল হোসাইনকে সভাপতি এবং জুয়েল রানা তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
দীর্ঘদিন পর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে নেতাকর্মীদের।
নতুন নেতৃত্বের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও নীতিকে সমুন্নত রেখে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং দলীয় কার্যক্রমকে বেগবান করতে কাজ করবেন বলেও নেতাকর্মীরা আশাবাদ করেছেন।
এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে ছাত্রদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ কার্যক্রমের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।
Views: 1

























