আদালতে মামলা দায়েরের সংবাদে প্রতিপক্ষের হামলা : আহত ৩

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষে আদালতে মামলা দায়ের করাই কাল হলো তাদের । মামলা দায়েরের নোটিশ নিয়ে আদালতের লোকজন বাড়িতে এসে নোটিল জারির ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের হামলায় নারী ও বৃদ্ধসহ ৩জন আহত হয়েছে। ঘটনাটি উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি এলাকার।

ফরিদগঞ্জ উপজেলার সংবাদপত্র এজেন্ট মাওলানা তাজুল ইসলাম জানান, তার গ্রামের বাড়ি উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়েেনর চরমান্দারি গ্রামে তার ভাই ফয়েজ আহম্মেদ (৭০) তার সম্পত্তির উপর পাকা ভবন নির্মাণ করছিলেন। কিন্তু হঠাৎ করেই তার বাড়ির অন্য অংশীদাররা তাদের নির্মাণকাজে বাধা দেয় । এনিয়ে বেশ কয়েকবার সালিসি বৈঠক হলেও প্রতিপক্ষ মো. হারুন গং তা মানছে না। এই অর্ধ সমাপ্ত ঘরে তারা মানবেতর জীবন ধারণ করছে মাসের পর মাস।

ফলে বাধ্য হয়ে জমির বিরোধ নিষ্পত্তির জন্য চাঁদপুর আদালতে মোকাদ্দমা নং ২৮১৫/২০২৬ দায়ের করেন তার ভাই। আদালত কর্তৃপক্ষ গত সোমবার (২২ জুন) মামলার নোটিশ জারি করেন সরেজমিন এসে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ হারুনগংরা বিকালে তার ভাইয়ের ঘরে হামলা করে। হামলায় তার ভাই ফয়েজ আহম্মেদ (৭০), তার পুত্রবধূ সুমাইয়া এবং নাতি সুরাইম (৩)কে আহত করে। একপর্যায়ে তাদের গৃহবন্দি করে রাখে হামলাকারীরা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে রাতে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে হামলায় আহত সুমাইয়া সোমবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুমাইয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আদালতের লোকজন নোটিশ জারি করতে আসলে তারা নোটিশ গ্রহণ করেননি। উল্টো হঠাৎ করেই তারা দলবলে আমাদের ঘরে হামলা করে। তারা প্রথমে আমাকে সামনে পেয়ে আমার উপর হামলা করে। আমার কোলে শিশু সন্তানকে আছড়ে ফেলে দেয় এবং আমাকে নারী ও পুরুষ মিলে টেনে হিচড়ে নিয়ে মারধর করে। আমাকে বাঁচাতে আমার শশুর ফয়েজ আহাম্মদ এগিয়ে আসলে বৃদ্ধ এই লোকটিকে বেদম মারধর করে তারা। হামলায় আহত হয়ে আমরা এক পর্যায়ে গৃহবন্দি হয়ে পড়ি। ৯৯৯ কল করলেও পুলিশ ¯¦ল্পতার কারণে তারা আসতে পারেনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গৃহবন্দি থেকে মুক্তি পেয়ে হাসপাতালে চিকিৎসা নেই।

অভিযুক্ত মো. হারুনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায় নি।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ খ্রি
.

Views: 6

শেয়ার করুন