ফরিদগঞ্জে লায়ন হারুনের নেতাকর্মীদের প্রতিক্রিয়া

ফরিদগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতিক নিয়ে বিজয়ী সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ । সোমবার (৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যারপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন। যার মধ্যে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনও রয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, ১৭ বছরের কষ্টের ফসল ঘরে তোলার জন্য আমরা প্রস্তুত। আমাদের কোন বিভেদ থাকবে না, সকলে মিলে ফরিদগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী বলেন, মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমরা আগেই বলেছি, ধানেরশীষ যার, আমরা তার। আশা করছি, দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই আসনটি বিপুুল বিজয়ের মাধ্যমে উপহার দিয়ে ফরিদগঞ্জ বিএনপির ঘাঁিট তার প্রমাণ আবারো দিবে ইনশাআল্লাহ।

জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজ আনন্দে আমার বুক ফেঁটে যাচ্ছে। কষ্টের ফল যে মিষ্ট হয়, তার প্রমাণ আজ পেলাম। অবশ্যই নির্বাচনে ফলাফলেই তার প্রমাণ হবে।

পৌর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক এম.এম টুটুল পাটওয়ারী বলেন, আজ থেকে দলে আর কোন বিভেদ নেই।যারা বিএনপিকে ভালোবাসেন, তারা সকলে মিলে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানেরশীষের জন্য ভোট চাইবেন।

পৌর বিএনপি নেতা মোহাম্মদ আলী মৃধা বলেন, আমরা আজ থেকে নতুন করে কাজ শুরু করবো। সড়কে নয়, ঘরে ঘরে গিয়ে বিএনপির ভোট ব্যাংককে আরো সুদৃঢ় করবো ইন্শাআল্লাহ।

পৌর বিএনপি নেতা নাজিম উদ্দিন বলেন, কষ্টের দিন শেষ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে, ধানেরশীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে।

বিএনপি নেতা সেলিম খান বলেন, লায়ন হারুন একজন পরিচ্ছন্ন নেতা রাজনীতিবিদ, তিনি দল ও দেশের জন্য কাজ করেছেন। মানুষের দোয়ায় ও তার কর্মগুণে সৃষ্টি কর্তার অশেষ রহমতে দল আমাদের নেতাকে মূল্যায়ন করেছে, এইজন্য আমরা দলের প্রতি কৃতজ্ঞ।

ছাত্রদল নেতা হোসেন পাটওয়ারী, আব্দুল গাফ্ফার বলেন, আমাদের পরিশ্রমের ফল লায়ন হারুনুর রশিদের মনোনয়ন প্রাপ্তি। আসন্ন নির্বাচনে ধানেরশীষ প্রতিকের বিজয় লাভের জন্য ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 0

শেয়ার করুন