ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ফরিদগঞ্জ প্রতিনিধি: ৬ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন(৬৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি স্থানীয় একটি মক্তব্য পরিচালনা করেন। ঘটনাটি রোববার (২৬ এপ্রিল ২০২৬) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে ঘটে।

পুলিশ ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন স্থানীয় ভোটাল গ্রামের একটি মক্তব্য পরিচালনা করেন। রোববার সকালে মক্তবের টাকার জন্য শিশুটির বাড়িতে যায়। শিশুটির মা টাকা পরে দিবে বলে বাড়ির ভিতরে গেলে দেলোয়ার হোসেন কৌশলে ৬ বছরের শিশুকে তার ঘরে নিয়ে যায়।

কিছু সময় পর শিশুটিকে তার মা দেখতে না পেয়ে ডাকচিৎকার দিলে দেলেয়ার হোসেনের ঘর থেকে শিশুটি বেরিয়ে আসে। পরে শিশুকে পরীক্ষা করে ধর্ষণের আলামত দেখে স্থানীয় লোকজনের সহায়তায় থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ দুপুরে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করে নিয়ে আসে।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এব্যাপারে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 3

শেয়ার করুন