ফরিদগঞ্জ উপজেলা-পৌর যুবদলের কমিটি বিলুপ্ত

ফরিদগঞ্জ  প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করেছে  যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২৮ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক ও নির্বাচনি কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও ফরিদগঞ্জ পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের পক্ষে অবস্থান নেওয়ায় কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন