ফরিদগঞ্জ পৌর এলাকার সড়কের দুরাবস্থা : লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া ও মিরপুর এলাকার সড়ক সমূহের দুরাবস্থা ও অব্যাহত লোডশেডিং এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার (৪ আগস্ট ২০২৫) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে হুমায়ুন কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান দুলাল, ইউনুছ বেপারী, লেয়াকত আলী পাটওয়ারী, বিল্লাল হোসেন পাটওয়ারী, ফারুক মিজি, জয়নাল হোসেন, শরীফ হোসেন, আমির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ফরিদগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও সড়কের দিকে তাকালে তা মনে হয় না। কেরোয়া ও মিরপুর এলাকার সড়কের দুরাবস্থা চরমে। এই সড়কগুলো দিয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে লোডশেডিং অবস্থা আরো ভয়াবহ। দিনেরাতে মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ পাই। এরসাথে ভুতুড়ে বিলের কারণে বিদ্যুৎ গ্রাহকদের বাড়তি টাকা গুণতে হচ্ছে। এসব অবস্থা থেকে পরিত্রাণ পেতে ইতি:পূর্বে পৌর প্রশাসক ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও তারা কর্ণপাত না করায় আমরা বাধ্য হয়েছি মানববন্ধন করতে। আমাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরো কঠিন পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ, গত ২০০৫ সালে প্রতিষ্ঠিত ফরিদগঞ্জ পৌরসভা প্রায় ৪ বছর পূর্বে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে কাগজপত্রে অনুমোদন হলেও দৃশ্যমান উন্নতি না হওয়ায় একাধিকবার বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের নাগরিকরা কাঙ্খিত সেবা প্রাপ্তির প্রত্যাশায় নানান দাবি তুলে মানববন্ধন- বিক্ষোভসহ নানান কর্মসূচি পালন করেছে।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫ খ্রি., ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Views: 0





















