বহু বছর পরে ও মানুষ স্মরণ করবে আমাদেরও একজন গণতন্ত্রের মা খালেদা জিয়া ছিলেন : মোস্তফা খান সফরী

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কৃতি সন্তান, চাঁদপুর -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলের নেতা কর্মীরা প্রতিহিংসার রাজনীতি করে না এবং প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। যে কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশের জনগণের জান ও মালের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেতাকর্মীরা নিয়েছে।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দেশ ও দেশের জনগণকে ভালোবাসার রাজনীতি করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শুধু আপোষহীন নেত্রীই নয়, তিনি মানবিক নেত্রীতাকে বলা হয় মানবতার মা। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, ক্ষমতার অপব্যবহার করেননি, প্রতিহিংসার রাজনীতি করেননি। যারফলে বিগত প্রচেষ্ট সরকার বিএনপির নাম মুছে ফেলার নানা ষড়যন্ত্র করেও সফল হতে পারেনি।
দেশের চলমান পরিস্থিতিতে দেশ ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে তিনি ৮০ বছর বয়সেও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
যে কারণে বহু বছর পরেও মানুষ স্মরণ করবে, আমাদেরও একজন গনতন্ত্রের মা খালেদা জিয়া ছিলেন ।
এছাড়াও উক্ত আলোচনা সভায় বিএনপি কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী উপস্থিত দলীয় নেতা কর্মীসহ সকল জনগণের নিকট খালেদা জিয়ার জন্য দোয়া চান। বিএনপি কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার সফরমালি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্হানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
শুক্রবার (১৫ আগষ্ট ‘২৫ইং) বিকেলে স্হানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আবু আহমেদের পরিচালনায়
উক্ত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাৎ ওয়াসিম পাটোয়ারী।
বিএনপি নেতা এ এইচ এম অ্যাডঃ আশ্রাফুল ইসলাম আশু জেলা যুবদলের সহ সভাপতি সরোয়ার হোসেন গাজী, যুগ্ম সম্পাদক কামাল পাটোয়ারী, সাবেক ছাত্রদল নেতা বশির পারভেজ ও স্হানীয়
বিএনপি নেতা জাকির খান।
আলোচনার পূর্বে সফরমালি জামে মসজিদে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মরহুম অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ খ্রি., ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0



















